অপরাধী যেই হোক, কোন দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে - এমপি হারুন-অর রশীদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

অপরাধী যেই হোক, কোন দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে – এমপি হারুন-অর রশীদ

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার দেখা হয়েছে

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ বলেছেন, অপরাধী যেই হোক, তার কোন দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে। হাট-বাজারের কৃষকের কাছ থেকে ধলতা, অতিরিক্ত খাজনা আদায়, পেঁয়াজ ক্ষেত নষ্ট করা, মাদক ব্যবসা কোন প্রকার বরদাস্ত করা হবে না। সকল অনিয়ম বন্ধ করতে হবে। অপরাধ দলীয় বিবেচনা করে বিচার করা হবে না। কোন অন্যায়কারী আমার লোক হতে পারবে না। সবাইকে সাবধান করে দিতে চাই, স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে চলতে হবে।
বুধবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তাদের সাথে এমপির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস, বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সালাহউদ্দিন লস্কর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার চন্দ্র, মনিশা রাণী, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, ইসলামিক ফাউণ্ডেশনের সুপার ভাইজার রশিদুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, সহ-সভাপতি জাফর আলী মিয়া, আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিক সহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ বলেন, পেঁয়াজের ক্ষেত কর্তন একটা নিন্দনীয় কাজ। এ কাজ যারা করবে তাদেরকে আইনে সোপর্দ করা হবে। পাংশায় যারা করেছিল তারা ধরা পড়েছে। বালিয়াকান্দি যারা করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তবে কোন নিরঅপরাধ ব্যক্তি যেন হয়রানীর শিকার না হয়। আর মাদকের বিষয়ে আমাদের কোন ছাড় নেই।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT