জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: সিইসি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে
জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: সিইসি
ফাইল ছবি

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সিএসই! প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন,

‘রাজনৈতিক দলেরা তো অনেক কথাই বলে। আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না।’

এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। সরকারপ্রধান যে সময়সীমা নির্ধারণ করেছেন, তার মধ্যে নির্বাচন পরিচালনা করা হবে। এ সম্পর্কে সিইসি বলেন,

‘সরকারপ্রধান যেখানে একটি টাইমফ্রেম ঘোষণা করেছেন, সেখানে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের মূল লক্ষ্য এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা।’

তিনি আরও বলেন, ‘হয় আগামী ডিসেম্বর, না হয় ২০২৬ সালের শুরুর দিকে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি।’

আজ মঙ্গলবার সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে করার কথা তোলেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর এই বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে, সিইসি বলেন, ‘এই ধরনের রাজনৈতিক আলোচনা আমরা বাহ্যিকভাবে প্রভাবিত হয়ে গ্রহণ করতে পারি না।’

এছাড়া, সিইসি আরও স্পষ্ট করে জানান যে, জাতীয় নির্বাচনের জন্য বর্তমান আইন-কানুন অনুসরণ করা হবে এবং কমিশন কোনো ধরনের নতুন আইন বা পরিবর্তনের পথে যাবে না। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন-কানুন আছে, সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এ বিষয়ে কোনো ধরনের পরিবর্তনের চিন্তা নেই।’

এ নির্বাচনের প্রস্তুতি শেষ হলে দেশের নাগরিকরা একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দেখতে পাবেন বলে সিইসি আশাবাদী।

দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ

দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT