নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নানা সংকটেও বিনিয়োগ আকাশছোঁয়া: ছয় মাসেই দ্বিগুণ এফডিআই

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে
Screenshot 2025-07-11 164622

নানা সংকটের মাঝেও বিদেশি বিনিয়োগে আশাব্যঞ্জক অগ্রগতি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়ে দাঁড়িয়েছে ৮৬৫ মিলিয়ন ডলারে, যা আগের প্রান্তিকের তুলনায় ৭৬.৩১% এবং গত বছরের একই সময়ের তুলনায় ১১৪.৩১% বেশি।

খাতসংশ্লিষ্টদের মতে, গত ১১ মাসে সরকার বিনিয়োগ আকর্ষণে নানা পদক্ষেপ নিয়েছে, সভা-সেমিনার আয়োজন করেছে, এবং বিনিয়োগকারীদের মতামতকে গুরুত্ব দিয়ে কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তারা মনে করেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও একটি নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ এই ধারা আরও জোরদার করবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইক্যুইটি বিনিয়োগ বেড়ে ২৬৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের প্রান্তিকের তুলনায় দ্বিগুণ এবং বছরে ব্যবধানে ১১৯.৭৫% বেশি। তবে পুনর্বিনিয়োগ কমেছে ৪০.২৩% এবং আন্তঃকোম্পানি ঋণের বিনিয়োগে রেকর্ড ১১৭০% প্রবৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী ফেসবুকে এক পোস্টে জানান, বছরের প্রথম তিন মাসে নিট এফডিআই হয়েছে ১০ হাজার ৫০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। আর গত ছয় মাসে এফডিআই দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০০ কোটি টাকায়, যা আগের সরকারের শেষ ছয় মাসের তুলনায় দ্বিগুণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT