নোটিশ:
শিরোনামঃ
সম্পাদকীয়: ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সুলভ পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতার আহ্বান, বাংলাদেশে রোগীর সংখ্যা নিয়ে উদ্বেগ গ্রামীণ স্বাস্থ্যসেবায় ভবন নয়, জনবল ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে জাতীয় মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি প্রতিষ্ঠার সিদ্ধান্তের কথা জানাল সরকার নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর পাইলটের পর চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সম্প্রসারণের পরিকল্পনা ঢাকার চারপাশে চক্রাকার নৌপথের পরিকল্পনা, নদীদূষণের ৪২৬ উৎস চিহ্নিত গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ব্যয় ও জ্বালানি নিরাপত্তার স্বচ্ছ হিসাব চাই জাহাজ নির্মাণশিল্পে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর অর্থায়নব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের প্রস্তাব অনুমোদন, নির্মাণে চীনা প্রতিষ্ঠান

রাবি প্রেসক্লাবের আয়োজনে ‘মৌসুমি ফল উৎসব’

রাফাসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৫৩ বার দেখা হয়েছে
1000081695
মধুমাস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব আয়োজন করেছে ‘মৌসুমি ফল উৎসব’। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে মনোরম পরিবেশে প্রেসক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে নিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়‘ মৌসুমি ফল উৎসব’।
উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, আনারস, পেঁপে, লটকন, আপেল, মাল্টা, কামরাঙা, নাশপাতি, আঙুর, কলা সহ বিভিন্ন ধরনের মৌসুমী ফলের সমাহার ছিল।
এসময় রাবি প্রেসক্লাবের উপদেষ্টা ও কলা অনুষদের সাবেক ডিন ড.ফজলুর রহমান বলেন, “ফল উৎসব একটি মধুর ও সুন্দর আয়োজন। এমন আয়োজন করার জন্য আমি প্রথমেই প্রেসক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটা শুধু আনন্দের উৎসব না, বরং সবাইকে একসাথে নিয়ে আসার একটা ভালো উদ্যোগ। আমি দেখছি, এখন প্রেসক্লাব কার্যালয়ের অনেক উন্নয়ন হয়েছে। এজন্য প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাই। আশা করি, সামনে আরও অনেক ভালো কিছু আমরা দেখতে পাবো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।”
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, শোনা, বলা, লেখা সবকিছু দিয়েই সাংবাদিকতা। আমাদের আশা প্রেসক্লাবের কাছে একটু বেশি। সুন্দর এ আয়োজন করার জন্য প্রেসক্লাবকে অসংখ্য ধন্যবাদ।
সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি মনির হোসেন মাহিন বলেন, আমরা এর আগে ইফতার মাহফিল করেছি বড়ো করে চাইলে এটাও করতে পারতাম কোন আমরা ঘরোয়াভাবে আয়োজন টা করলাম। ফল আল্লাহর দেওয়া বড়ো একটা নিয়ামত। আগের ফল আর
ফল একটা সংস্কৃতি, আমরা চাইলেই সব রিতুতে সব ফল পাবো না। আমরা জানি রাজশাহীর আম বিখ্যাত। আমরা রাজশাহী পড়াশোনা করছি আমি মনে করি এটা আমাদের জন্য গর্বের যে আমরা রাজশাহী অঞ্চলে থাকি যেখানকার আম দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। তাই আমরা আমরা জাংক ফুড থেকে বের হয়ে অর্গানিক ফ্রুটস খাওয়ার অভ্যাস গড়ে তুলি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT