প্রাথমিকে ১০ম গ্রেড প্রত্যাশী সহকারী শিক্ষকদের হতাশা বাড়লো - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

প্রাথমিকে ১০ম গ্রেড প্রত্যাশী সহকারী শিক্ষকদের হতাশা বাড়লো

সাবাস বাংলা ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

১০ম গ্রেড নিয়ে এইবারও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আশাভঙ্গ হলো। আজ মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক সভায় এন্ট্রি লেভেলে ১২তম এবং ৪ বছর সফলতার সাথে চাকরির পর ১১তম গ্রেডের সেই প্রস্তাব বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

উপদেষ্টা বলেন, ‘আমরা প্রাথমিক শিক্ষকদের বেতন ও মান উন্নয়নে একটি পরামর্শক কমিটি করেছিলাম। এই কমিটি প্রধান শিক্ষক পদকে দশম গ্রেড, সহকারী শিক্ষকদের নিয়োগের চার বছর পর সিনিয়র শিক্ষক হিসাবে ১১তম গ্রেডে পদোন্নতি, প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর সুপারিশ করেছে।’
উপদেষ্টা বলেন, ‘আমরা এই সুপারিশকে যৌক্তিক মনে করছি। এখন আমাদের কাজ হচ্ছে সরকারে পলিসি মেকারদের কনভিন্স করে বিষয়টি বাস্তবায়ন করা। আমরা আন্তরিকতার সঙ্গে সেই কাজ করে যাচ্ছি।’
হতাশা প্রকাশ করে উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষা খাতে আমরা অনেক ভালো শিক্ষক পাচ্ছি এবং তাদের সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারি নানা উদ্যোগ তাদের জন্য আছে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে, শ্রেণিকক্ষে আমরা সেটার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাচ্ছি না।

এসময় তিনি মিড-ডে মিল, প্রধান শিক্ষক নিয়োগে মামলা সংক্রান্ত জটিলতা এবং নতুন শিক্ষক নিয়োগ সার্কুলার নিয়েও কথা বলেন।

শিক্ষকদের বদলি সংক্রান্ত সমস্যা নিয়ে উপদেষ্টা বলেন,‘দীর্ঘ দিন ধরে শিক্ষকদের বদলিজনিত সমস্যা ছিল। শিক্ষকদের বদলি জনিত সমস্যা সমাধান করা হচ্ছে।’

মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন এবং অন্যান্য অংশীজন বক্তব্য দেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT