বাংলাদেশে আপাতত আসতে পারছেন না ডা জাকির নায়েক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
হজ সহজ করতে মক্কায় নিজস্ব ‘হজ ভিলেজ’ গড়ছে ইন্দোনেশিয়া ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের পর্যবেক্ষণে: বাংলাদেশ ত্রয়োদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাবর, পিন্টু ও আজহার সংসদে – বিপুল ভোটে জয় ফরিদপুরের সালথায় বাজার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ নির্বাসন থেকে নেতৃত্বে: তারেক রহমানের রাজনৈতিক অগ্নিপরীক্ষা নাটোরের বড়াইগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে ছয়জন আহত, বাড়ি ভাঙচুর আর্কটিকে বড় আবিষ্কার – সাইবেরিয়ার ইয়ামালে ৫.৫ কোটি টন তেলের খনি পেল রাশিয়া বিবিসি বিশ্লেষণ: তারেক রহমানকে অভিনন্দনে নরেন্দ্র মোদীর ‘ডিপ্লোম্যাটিক ইউ-টার্ন’ মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে ইমাম আবুল হাসান ২৬ বছরের হান্নান সর্বকনিষ্ঠ, ৭৯-এর মোশাররফ সর্বজ্যেষ্ঠ এমপি

বাংলাদেশে আপাতত আসতে পারছেন না ডা জাকির নায়েক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশে আগমন আপাতত অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চেয়েছিল। তাঁর ঢাকার বাইরেও কয়েকটি স্থানে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে বৈঠকে আলোচনা হয়, তাঁর আগমনে বিপুল জনসমাগম ঘটতে পারে, যা নিয়ন্ত্রণে প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। নির্বাচন ঘনিয়ে আসায় এই মুহূর্তে সেই নিরাপত্তা ব্যবস্থাপনা সম্ভব নয়।

ফলে সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের আগে নয়—প্রয়োজনে নির্বাচনের পর তাঁর সফর আয়োজন করা যেতে পারে।

আল্লাহর পথে আহ্বান করা প্রত্যেক ...

উল্লেখ্য, ২০১৬ সালের ঢাকার হোলি আর্টিজান বেকারিতে হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনে। পরবর্তীতে তিনি ভারত ত্যাগ করে মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং পুত্রজায়ায় স্থায়ী বসবাসের অনুমতি পান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT