জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে প্রতীকী ম্যারাথনে যুব উপদেষ্টার অঙ্গীকার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে প্রতীকী ম্যারাথনে যুব উপদেষ্টার অঙ্গীকার

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘ পথচলার মতো, যা দেশপ্রেম ও সংগ্রামের শক্তিতে একদিন সফল হবেই।”

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের অংশমাত্র নয়, বরং জাতীয় চেতনার এক অবিচ্ছেদ্য উপাদান। যতদিন দেশ থাকবে, ততদিন শহীদ, আহত এবং সংগ্রামীদের নাম মানুষ স্মরণ করবে।

উপদেষ্টা আরও বলেন, আজকের ম্যারাথনে যেমন কেউ আলাদাভাবে প্রশিক্ষিত ছিলেন না, তেমনি সেই সময়ের যোদ্ধারাও প্রস্তুতি ছাড়াই ভয়ংকর অস্ত্রের মুখোমুখি হয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন।

স্বাধীনতার পর নাগরিক মর্যাদা ও সাম্যের যে সংগ্রাম জুলাই মাসে হয়েছিল, তা ছিল সময়ের গণ্ডি ছাড়িয়ে একটি নতুন রাষ্ট্রের স্বপ্ন। সেই স্বপ্ন এখনো অপূর্ণ, এবং তা বাস্তবায়নে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।

প্রতীকী ম্যারাথনে শহীদ পরিবার, আহত মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্মের প্রায় ৭০০ প্রতিযোগী অংশ নেন। শেষে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়। পুরো আয়োজন জুড়ে ছিল আগামী প্রজন্মের মাঝে ‘জুলাই চেতনা’ ছড়িয়ে দেওয়ার দৃঢ় সংকল্প।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT