শেকৃবিতে নির্বাচনী বিতর্কের মাধ্যমে ডিবেটিং সোসাইটি’র নির্বাচন অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

শেকৃবিতে নির্বাচনী বিতর্কের মাধ্যমে ডিবেটিং সোসাইটি’র নির্বাচন অনুষ্ঠিত

ফাহিম ফয়সাল (শেকৃবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৪৩ বার দেখা হয়েছে

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিয়দ্যালয়ের বিতর্ক সংগঠন শেকৃবি ডিবেটিং সোসাইটি’র ২০২৫-২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড একোয়াকালচার অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিউল হাসান সরকার এবং সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এএসভিএম অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান। এছাড়া সভাপতি পদে নির্বাচনে লড়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও মেরিন সাইন্স অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ফাহিম ফয়সাল এবং সেক্রেটারি পদে নির্বাচনে লড়েছেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মারিয়াম জামিলা মারিয়া ও হালিমাতুস সামিয়া।

গতকাল ২৪ জুন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে সোসাইটির নির্বাচন আয়োজিত হয় । আয়োজনে সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রার্থী ৫ জন বিতার্কিক এর মাঝে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়। নির্বাচনী বিতর্ক শেষ এ সোসাইটি’র সদস্যদের মাঝে নির্বাচনে ভোটাধিকার অর্জনের শর্তাবলী পূরণ সাপেক্ষে ৪৯ জন ভোটার পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।

নির্বাচন পরিচালনায় ৫ সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন । এছাড়াও সদস্য হিসেবে ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো জাহাঙ্গীর আলম, উপদেষ্টা পরিষদের সদস্য সহযোগী অধ্যাপক ড. মো আরিফ হোসাইন , সদ্য সাবেক সভাপতি এম. এম. এ. কাইয়ুম কাফি এবং সদ্য সাবেক সভাপতি তৌহিদ আহমেদ আশিক ।

৭ দিনব্যাপি প্রচারিত এই নির্বাচনে অংশ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দ অনেক নবীন বিতার্কিক । বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৮৩ তম ব্যাচের শিক্ষার্থী সাকিব বলেন, এমন একটা গণতান্ত্রিক আবহে অংশগ্রহণ করতে পেরেই ভালো লাগছে । বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ডিবেটিং সোসাইটির সাথে আছি । এটি অনেক গতিশীল ক্লাব, এবং প্রতিনয়ত এখানে থেকে শেখার কিছু না কিছু আছে। তা আপনার পড়াশোনা হোক বা ব্যাক্তিগত জীবনে ।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন বলেন, বিতর্ক করতে এসে কেউ হেরে যায় না, আগামীদিনের কমিটিতে সকলে একত্রে ডিবেটিং সোসাইটি কে সামনে এগিয়ে নিয়ে যাবার আহবান থাকবে।

নির্বাচন জয়ের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নবনির্বাচিত সভাপতি ওয়াসিউল বলেন, “আমরা সকলে মিলে এই সোসাইটি কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবার চেষ্টা করব। ”

নব নির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শেকৃবি ডিবেটিং সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আব্দুল লতিফ অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT