‘শাপলা’ প্রতীক আপাতত তালিকাভুক্ত নয়, ‘নৌকা’ থাকছে: নির্বাচন কমিশন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

‘শাপলা’ প্রতীক আপাতত তালিকাভুক্ত নয়, ‘নৌকা’ থাকছে: নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

১৪ জুলাই ২০২৫

নির্বাচনী প্রতীকের তালিকায় আপাতত যুক্ত হচ্ছে না ‘শাপলা’। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও তাদের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ তালিকায় থাকছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (১৩ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। কমিশনার বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য একটি নির্দিষ্ট প্রতীক থাকে। সেগুলো নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকায় রয়েছে। কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। সে অনুযায়ী আপাতত ‘নৌকা’ প্রতীক বহাল থাকছে।”

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চেয়েছিল ‘শাপলা’ প্রতীক। এ বিষয়ে মাছউদ বলেন, “কোনো দল ইচ্ছা করলে যে কোনো প্রতীক চাইতে পারে। তবে নির্বাচন কমিশনের সংরক্ষিত তফসিলে যেহেতু ‘শাপলা’ প্রতীক নেই, তাই এখনই তা তালিকাভুক্ত করা সম্ভব নয়। এনসিপি পরবর্তীতে নিবন্ধন পেলে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে।”

এর আগে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যরা।

বৈঠক শেষে সাংবাদিকদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা শাপলা প্রতীক দাবি করেছি। যদি প্রতীক না দেওয়া হয়, তাহলে এনসিপি রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া জানাবে এবং প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT