রাবি ছাত্রীসংস্থার উদ্যোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

রাবি ছাত্রীসংস্থার উদ্যোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প

রাবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইবলিশ মাঠে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারী শিক্ষার্থীদের জন্য এ ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
দুই দিনব্যাপী এ ফ্রী মেডিকেল ক্যাম্পে
মেডিসিন, গাইনী, চর্ম ও যৌন এবং দন্ত চিকিৎসা সেবাসহ সীমিত পরিমাণে মেডিসিন দেওয়া হয়।
সেবা নিতে আসা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা যে কাজগুলোর উদ্যোগ
নিচ্ছে সেগুলো অবশ্যই ভালো উদ্যোগ এবং প্রশংসনীয়। গতকালের মেডিকেল ক্যাম্প শুরু হয়ে কিন্তু ব্যস্ত থাকার কারণে কালকে আসতে পারিনি। আজকে এসেছি। আমার স্কিনে সমস্যা ছিল এখানে এসে আপু ডাক্তারকে দেখালাম। আপুরা সাজেশন দিলো। এখানে এসে মোটামুটি ভালো লাগছে৷ দাঁতে সমস্যা থাকা আমার সাথে আরেকজন বান্ধবীকে নিয়ে এসেছি।”
ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)’র মহিলা বিষয়ক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী সাইয়িদা হাফছা বলেন, “বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ব্যস্ততা, অনেকেরই আর্থিক সীমাবদ্ধতা থাকায় এ সেবাগুলো নিতে পারেন না। তাদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা মাথায় রেখে আমাদের এই আয়োজন। কেননা অ্যাকাডেমিক ক্ষেত্রে ভালো করার জন্য শারীরিক ভাবে সুস্থ থাকা জরুরি।”
তিনি আরো বলেন, “আমাদের এই মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্য হলো নিরাপদে, স্বল্প সময়ে ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা। এখানে মেডিসিন, গাইনী, চর্ম ও যৌন এবং দন্ত চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT