নোটিশ:
শিরোনামঃ
সম্পাদকীয়: ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সুলভ পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতার আহ্বান, বাংলাদেশে রোগীর সংখ্যা নিয়ে উদ্বেগ গ্রামীণ স্বাস্থ্যসেবায় ভবন নয়, জনবল ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে জাতীয় মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি প্রতিষ্ঠার সিদ্ধান্তের কথা জানাল সরকার নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর পাইলটের পর চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সম্প্রসারণের পরিকল্পনা ঢাকার চারপাশে চক্রাকার নৌপথের পরিকল্পনা, নদীদূষণের ৪২৬ উৎস চিহ্নিত গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ব্যয় ও জ্বালানি নিরাপত্তার স্বচ্ছ হিসাব চাই জাহাজ নির্মাণশিল্পে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর অর্থায়নব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের প্রস্তাব অনুমোদন, নির্মাণে চীনা প্রতিষ্ঠান

কুবি শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসন ও অংশীজনদের মতবিনিময়

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১২৬ বার দেখা হয়েছে
প্রতীকী ছবি: আলোচনা সভায় বক্তব্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে সভাটি হয়।

শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়সংলগ্ন আবাসিক মেসগুলোর অবস্থা, জরুরি সেবা এবং ক্যাম্পাস এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয় আলোচনায় আসে। সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে উদ্বেগের কথাও সভায় তুলে ধরা হয়। অংশীজনেরা সমন্বিত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কুমিল্লা নগরীতে নিরাপত্তা জোরদারে পুলিশ কাজ করছে; টমছম ব্রিজ এলাকায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একাধিক টিম মোতায়েন রয়েছে এবং কিশোর গ্যাংবিরোধী অভিযান চলছে। তিনি বিপদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ জানানোর আহ্বান জানান।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, লালমাই পাহাড়সংলগ্ন এলাকায় পুলিশ ফাঁড়ি না থাকায় অনেক শিক্ষার্থী যাতায়াতের সময় নিরাপত্তাহীনতা বোধ করেন। উপাচার্য শিক্ষার্থীদের হয়রানি ও ছিনতাইয়ের অভিযোগের কথা তুলে ধরে নিরাপত্তার জন্য উপস্থিত সব পক্ষের সহযোগিতা চান। মেস মালিকদের কাছে বাসিন্দা শিক্ষার্থীদের তালিকা দেওয়ারও অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT