নোটিশ:
শিরোনামঃ
বিদ্যুৎ স্থাপনা পরিদর্শন ও পরীক্ষার ফি পুনর্নির্ধারণ

অর্থনীতি ডেস্ক
- আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
- ৪ বার দেখা হয়েছে


বিদ্যুৎ স্থাপনা ও যন্ত্রপাতি পরিদর্শন, পরীক্ষা এবং অনুমোদন নবায়নের ফি সংশোধন করেছে সরকার। বিদ্যুৎ বিধিমালা, ২০২০-এর তফসিল পরিবর্তন করে নতুন হার কার্যকর করা হয়েছে বলে ২৪ অক্টোবর প্রকাশিত সরকারি তথ্য থেকে জানা গেছে।
সংশোধিত তালিকায় ১০০ কেভিএ ক্ষমতার সাবস্টেশনের পরিদর্শন ও পরীক্ষার ফি ২০ হাজার টাকা এবং নবায়ন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০০ কেভিএর ক্ষেত্রে এ হার যথাক্রমে ২৫ হাজার ও ১২ হাজার ৫০০ টাকা। বড় সাবস্টেশন, লিফট, বৈদ্যুতিক মিটার এবং ট্রান্সফরমার তেল পরীক্ষাগারের জন্যও আলাদা ফি নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত ফি ট্রেজারি চালান বা অনলাইন ই-চালানের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনকারীকে জমার প্রমাণসহ প্রধান বিদ্যুৎ পরিদর্শকের কার্যালয়ে অনলাইনে আবেদন করতে হবে।
এই ধরনের আরও নিউজ






Leave a Reply