জাতীয় পরিচয়পত্র সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি: ইসি

- আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
- ৩৬ বার দেখা হয়েছে


জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। ২৪ অক্টোবর প্রকাশিত কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, মোট ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি আবেদনের মধ্যে ১ লাখ ২৮ হাজার ১০টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
নিষ্পত্তি হওয়া আবেদনের মধ্যে বিভিন্ন কারণে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। কমিশন জানিয়েছে, ২০২৪ সাল পর্যন্ত জমা হওয়া আবেদনগুলোর নিষ্পত্তি শেষ হয়েছে এবং ২০২৫ সালের আবেদনগুলোর কাজ প্রায় সম্পন্ন। তবে প্রতি মাসে নতুন করে প্রায় ৮০ থেকে ৯০ হাজার আবেদন জমা পড়ছে।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্ভুল তথ্য নিবন্ধন, জালিয়াতি প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে দ্রুত সেবা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হচ্ছে। কমিশন আবেদন যাচাই ও নিষ্পত্তির সময়সীমা কার্যকর করার উদ্যোগও নিয়েছে।






Leave a Reply