অবশেষে রাখাল রাহার বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

- আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
- ২৪৯ বার দেখা হয়েছে


ডিজিটাল মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (৩ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন ২২ মে ধার্য করা হয়েছে।
আদালতে মামলার আবেদন করেন সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি। আদালত তার জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে বাদীপক্ষের আইনজীবী মো. জুয়েল বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি রাখাল রাহা ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সাজ্জাদ হোসেন বিভিন্ন মাধ্যমে এ বিষয়টি জানতে পারেন। ২৫ ফেব্রুয়ারি তিনি মতিঝিল থানায় মামলা করতে যান। তবে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। সেই মোতাবেক এদিন আদালতে এসে মামলার আবেদন করেন সাজ্জাদ হোসেন।
আরও পড়ুন: রাখাল রাহার বিরুদ্ধে মামলা নিচ্ছে না সাইবার ট্রাইবুনাল: নেপথ্যে এক উপদেষ্টা
এ আবেদনে অভিযোগ আমলে গ্রহণ করে, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং সাক্ষীদের তলব করে ইসলাম ধর্মে বিশ্বাসীদের পক্ষে সুবিচার নিশ্চিতের প্রার্থনা করেন তিনি।
- দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
- দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd






Leave a Reply