নোটিশ:
শিরোনামঃ
জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া

রাখাল রাহার বিরুদ্ধে মামলা নিচ্ছে না সাইবার ট্রাইবুনাল: নেপথ্যে উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৮৩ বার দেখা হয়েছে
সাইবার ট্রাইবুনালের এজলাস
সাইবার ট্রাইবুনালের এজলাস
আজ ০২ মার্চ ফেসবুকে আল্লাহকে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহার বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা করতে গেলে আইনের মারপ্যাঁচ দেখিয়ে মামলা নেয়নি আদালত। এর আগে মতিঝিল থানায় অভিযোগ গ্রহণ করলেও এখনও মামলা নথিভুক্ত করেনি বলে জানা গেছে।  আজ সকালে মামলার বাদী দুইজন আইনজীবীসহ সাইবার ট্রাইব্যুনালে যথা সময়ে মামলা জমা দিতে গেলে প্রথমে নথি কর্মকর্তা বলেন, বৈষম্য বিরোধীরা মামলার বাদী হলে মামলা নথির বিষয়ে পিপির অনুমোদন লাগবে। আইনজীবীরা পিপির কাছে গেলে পিপি জানান যে জজের কাছে যেতে হবে।
আইনজীবীরা জজের কাছে গেলে ফাইল হাতে নিয়ে জজ জানালেন, বাদী যেহেতু চট্রগ্রামের; কাজেই চট্টগ্রামেই মামলা করতে হবে। আইনজীবিরা জজের কথায় আপত্তি জানিয়ে বলেন যে বিষয়টি জাতীয় ইস্যু।
কথা কাটাকাটির এক পর্যায়ে জজ জানালেন গড়িমসি করার আসল কারণ, বৈষম্য বিরোধীদের মামলা নেওয়ার ক্ষেত্রে নাকি আইন উপদেষ্টা আসিফ নজরুলের নিষেধ আছে।
জজের এই কথায় আইনজীবী প্রশ্ন উত্থাপন করলে জজ তাকে থামিয়ে দিয়ে অবজ্ঞার ভঙ্গিতে ফাইটা ছুড়ে দিয়ে বলেন,  হবে না, হবে না! চট্রগ্রামে যেতে বলেন!
সাত দিনের অধিক সময় ধরে বাদী আর তার আইনজীবী মামলার জন্য থানা-আদালত ঘুরে বেড়াচ্ছেন।  জানা গেছে তারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠকের পরিচয় সরিয়ে দিয়ে আগামীকাল আবারও মামলা জমা দেওয়ার চেষ্টা করবেন।  একই সাথে উদ্যোগ নেওয়া হচ্ছে প্রেস ব্রিফিংয়েরও। আগামীকাল তারা মামলা করতে সক্ষম হবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT