‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ শিক্ষা মেলায় অধ্যাপক ড. এ.এম সরওয়ার উদ্দিন চৌধুরী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ শিক্ষা মেলায় অধ্যাপক ড. এ.এম সরওয়ার উদ্দিন চৌধুরী

শ‌হিদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌বেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে

২৪ নভেম্বর, ২০২৫ তারিখ, সোমবার সকাল ১১টায় রাজধানী ঢাকার হোটেল রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত হ‌চ্ছে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ আয়োজিত শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.এম সরওয়ার উদ্দিন চৌধুরী।

এই শিক্ষা মেলার উদ্বোধন করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।

উল্লেখ্য, এই মেলার মাধ্যমে ৫ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ দেওয়া হবে।

চারদিব্যাপী আয়োজনের অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৮ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ৩০ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ এই শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে।‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ শিক্ষা মেলায় অধ্যাপক ড. এ.এম সরওয়ার উদ্দিন চৌধুরী

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT