নোটিশ:
শিরোনামঃ
প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে

মিরপুর কসমো স্কুলে অগ্নিকাণ্ড, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুণ নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে
Cosmo school

রাজধানীর মিরপুর সাড়ে-১১ নম্বর সিটি ক্লাব মার্কেটের বিপরীতে অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই পাঁচতলা ভবনটি ঘন ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়, সৃষ্টি হয় ভয়াবহ আতঙ্ক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলের জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেন, যা উদ্ধারকাজ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে সহায়ক হয়।

সৌভাগ্যবশত, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে মুহূর্তের মধ্যে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

দ্রুত উদ্ধার অভিযান, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সুষ্ঠু সমন্বয়ের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কসমো স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT