শহিদ পরিবার ও আহতদের দাবি: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চাই - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা

শহিদ পরিবার ও আহতদের দাবি: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চাই

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইমাম হাসান তায়িমসহ সব হত্যা মামলার আসামিদের জামিনের প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে জুলাই শহিদ পরিবার ও আহতরা।

মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা স্লোগান দেন— “পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই”, “দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ”, “খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT