প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে

চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী ছিল অন্যতম প্রতিরোধ কেন্দ্র। একে অনেকেই বলেন ‘জুলাইয়ের স্ট্যালিনগ্রাড’। বিশেষ করে ওই সময় মাদরাসার ছাত্র ও আলেম সমাজের আত্মত্যাগ, সাহসিকতা ও নেতৃত্ব আজও প্রেরণার প্রতীক হয়ে আছে।

এই গৌরবগাথা স্মরণে ২১ জুলাই ২০২৫ প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’। দিনটি উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে, ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন রাজপথে অনুষ্ঠিত হবে স্মরণানুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।

অনুষ্ঠানে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, নেতাদের অভিজ্ঞতা, বিভিন্ন সময়ের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের গল্প, হামদ, নাত, নাশিদ, কবিতা আবৃত্তি, প্রতিবাদী গান এবং “ছত্রিশে জুলাই” ও “সাদা জোব্বা, লাল রক্ত” শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী। দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা—ড্রোন শো।

সরকারি পর্যায়ে এই প্রথম মাদরাসা শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকা রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাচ্ছে। আয়োজনে উপস্থিত থাকবেন সরকারের উপদেষ্টা, সচিব, এবং শিল্প, সাহিত্য ও শিক্ষাজগতের বিশিষ্টজনেরা।

১৯ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় রাজপথ যখন স্তব্ধ হয়ে পড়েছিল, তখন মাদরাসার ছাত্ররা ধর্মীয় অনুশাসন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছিল শাসকের নিপীড়নের বিরুদ্ধে। সেই ইতিহাস স্মরণে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা হিসেবে এই আয়োজনে সকল শিক্ষক-শিক্ষার্থী, যাত্রাবাড়ী ও আশপাশের এলাকার আন্দোলনসংশ্লিষ্ট ও সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান

জানানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT