নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরুদ্ধে কিম জং উনের কড়া বার্তা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে
Kim jong

১৯ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা গভীরতর হচ্ছে। ১৩ জুন ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল হঠাৎ করে ভয়াবহ বিমান হামলা চালায়, যার ফলে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়।

এই হামলার পাল্টা জবাব হিসেবে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। টানা ছয়দিন ধরে চলা এই আক্রমণ-পাল্টা আক্রমণে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ প্রেক্ষাপটে এবার সরব হলো উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রশাসন ইসরায়েলের হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ আখ্যা দিয়ে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, এ ধরনের হামলা ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের মুখোমুখি করে দিয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলের এই আগ্রাসন মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের মদদপুষ্ট। ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের জন্য এক বিপজ্জনক ক্যান্সারে রূপ নিয়েছে, যা বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

এর আগে রাশিয়া ও চীনও ইসরায়েলের এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের জবাবকে আত্মরক্ষার অধিকার বলে উল্লেখ করে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দ্রুত যদি এ উত্তেজনা নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এই সংঘাত বিশ্ব রাজনীতিতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT