কাশ্মীরে ভয়াবহ হামলা: সৌদি সফর ছেড়ে দেশে ফিরলেন মোদি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কারাগারে ইমরান খানের দৃষ্টিশক্তির ৮৫% নষ্ট: সুপ্রিম কোর্টে মেডিকেল রিপোর্ট জমা নারী প্রার্থীকে কেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ, হাসপাতালে হাবিবা নির্বাচনের দিন চার ধাপে ভোটের হার পাঠাতে নির্দেশ ইসির ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করলে কঠিন পরিণতি শায়খ আহমাদুল্লাহ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আমার ভোটে জিতবে যে, দায় আমারও যা করবে সে যানবাহনে বিধিনিষেধ: ভোটের আগে–পরে চলাচলে কড়াকড়ি টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও শাস্তি নয়, বাংলাদেশকে নতুন আইসিসি ইভেন্ট আয়োজনের আশ্বাস ইসলামি বিপ্লবের বার্ষিকীতে ইরানে ২ হাজারের বেশি বন্দির সাজা মওকুফ রোহিঙ্গা সংকটে ২০ লাখ ইউরো সহায়তা দিল ইইউ

কাশ্মীরে ভয়াবহ হামলা: সৌদি সফর ছেড়ে দেশে ফিরলেন মোদি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। এই ঘটনায় সৌদি আরব সফর অসমাপ্ত রেখে তড়িঘড়ি দেশে ফিরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারের হামলাকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বেসামরিক হামলা হিসেবে বিবেচনা করছে দেশটির সরকার। হামলার পরই মোদি তার নির্ধারিত সফরসূচি সংক্ষিপ্ত করে বুধবার সকালে নয়াদিল্লিতে ফিরে আসেন। সফরটি মূলত শেষ হওয়ার কথা ছিল বুধবার রাতেই।

প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত হওয়ার বিষয়টি সৌদি রাজপরিবারকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

দিল্লিতে ফিরে প্রধানমন্ত্রী আজ জরুরি ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’ বৈঠকে সভাপতিত্ব করবেন। ওই বৈঠকে কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT