জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত

মো: নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ও ফি পরিশোধ কার্যক্রম আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ফি জমা নেওয়া আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি জানান, এ বছর মোট ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট অন্তর্ভুক্ত থাকবে।
‘সি ১’ ইউনিটের আওতায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ‘ডি’ ইউনিটে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আলাদাভাবে ‘আইবিএ-জেইউ’ এর অধীনে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনও ভর্তি পরীক্ষার তালিকায় যুক্ত রয়েছে।

এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—এ, বি এবং সি ইউনিটের জন্য ১,০০০ টাকা, আর সি ১, ডি, ই ইউনিট এবং আইবিএ’র জন্য ৭০০ টাকা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT