আকাশপথে মাদক পাচারের চেষ্টা, জর্ডানে ৩১০টি ড্রোন জব্দ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আকাশপথে মাদক পাচারের চেষ্টা, জর্ডানে ৩১০টি ড্রোন জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে

চলতি বছর এখন পর্যন্ত আকাশপথে মাদক পাচারের বেশকিছু প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে জর্ডানের সশস্ত্র বাহিনী। জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ৩১০টি মাদক বহনকারী ড্রোন জব্দ করেছে তারা। অর্থাৎ প্রতিদিন গড়ে দু’টি করে ড্রোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জর্ডান নিউজ এজেন্সি।

সেনাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে তারা প্রায় ১ কোটি ৪১ লাখ মাদক বড়ি, ৯২.১ কেজি বিভিন্ন অবৈধ মাদক এবং ১০ হাজার ৬০০টির বেশি হাশিশ স্ল্যাব উদ্ধার করেছে। এসব মাদকের বাজারমূল্য কয়েক মিলিয়ন মার্কিন ডলারের সমান বলে ধারণা করা হচ্ছে।

জর্ডানের প্রতিরক্ষা বাহিনী জানায়, মাদক কারবারিরা অত্যাধুনিক এবং অপ্রচলিত কৌশল ব্যবহার করছে। ড্রোন ছাড়াও খেলনার মতো দেখতে বেলুনের মাধ্যমে মাদক পাঠানোর চেষ্টা চালানো হয়েছে। এমন একটি ঘটনায়, একটি বেলুনে স্ফটিক মেথ বা মেথামফেটামিন বহন করা হচ্ছিল—যা সময়মতো শনাক্ত করে ভূপাতিত করা হয়।

আরেক ঘটনায়, সীমান্ত বাহিনী সিরিয়া থেকে ছোড়া একটি রকেট আটক করে। এতে ৫০০ গ্রাম স্ফটিক মেথসহ মাদকদ্রব্য ছিল বলে নিশ্চিত করেছে জর্ডান সেনাবাহিনী।

নিয়মিত এসব অভিযানে জর্ডানের সশস্ত্র বাহিনীর তৎপরতা দেশটির সীমান্ত নিরাপত্তায় অগ্রণী ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT