নোটিশ:

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে
সংগ্রহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়। রোববার (২০ জুলাই) এক বিবৃতিতে বলা হয়, তিনি বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং আগামী তিন দিন বাসায় থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার (১৯ জুলাই) রাতের দিকে অসুস্থ বোধ করেন। পরে তার অন্ত্রে প্রদাহ (intestinal inflammation) ও শরীরের পানিশূন্যতা (dehydration) ধরা পড়ে। এ জন্য তাকে শিরার মাধ্যমে তরল পদার্থ (IV fluids) দেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, “চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাসায় বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবেন।

এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে একটি পেসমেকার বসানো হয়। এছাড়া গত বছরের ডিসেম্বর মাসে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ার পর তার প্রোস্টেট অপসারণ করেন চিকিৎসকরা।

রয়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT