জাককানইবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের সিদ্ধান্ত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

জাককানইবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের সিদ্ধান্ত

মাহমুদা নাঈমা (জাককানইবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার দেখা হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিভাগটির প্রস্তাবিত নতুন নাম ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’।একই সঙ্গে কলা অনুষদের এই বিভাগটিকে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় আনার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬)অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদা। তিনি জানান, কমিটির প্রতিবেদনের আলোকে একাডেমিক কাউন্সিলে নাম ও অনুষদ পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত ৪৭তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান পল বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একাডেমিক ও পেশাগত বাস্তবতা বিবেচনা করে বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের প্রস্তাব একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। বিষয়টি এখন সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”

বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে বিভাগের নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য, বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ডিন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের সুপারিশ করা হয়।পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত যাচাই-বাছাই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সর্বশেষ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিভাগের শিক্ষার্থী মহসিন হক শাহ বলেন, “বর্তমান বিশ্বে ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন একে অপরের পরিপূরক। বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন হলে একাডেমিক গ্রহণযোগ্যতা বাড়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও বিস্তৃত হবে।”

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, একাডেমিক কাউন্সিলের অনুমোদনের পর বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন মিললে আনুষ্ঠানিকভাবে বিভাগের নতুন নাম ও কাঠামো কার্যকর হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT