গেজেট বঞ্চনার প্রতিবাদে ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

গেজেট বঞ্চনার প্রতিবাদে ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মিজানুর রহমান, (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে
Oplus_0
১৭তম বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস কমিশন (বিজেএস) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েও চূড়ান্ত গেজেটে বাদ পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থী মেহেনাজ হুমায়রা কুহেলীসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আরও ১৩ জন প্রার্থী। অন্যায়ভাবে বাদ পড়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দ্রুত গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ইবির শিক্ষার্থীরা।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের নিচে মানববন্ধন করেন আইন অনুষদের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বৈষম্যবিরোধী বিপ্লব পরবর্তী সময়ে এমন প্রহসনমূলক আচরণ আমরা প্রত্যাশা করি না। দলমতের ঊর্ধ্বে গিয়ে মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে। মানুষের জীবিকার অধিকার যেন বাধাগ্রস্ত না হয়। আমরা আশা করি, সুপারিশপ্রাপ্ত ১৩ জনকে গেজেটভুক্ত করে চাকরিতে যোগদানের নিশ্চয়তা দেওয়া হোক।’
আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বাবু চাকলাদার বলেন, ‘সুপারিশপ্রাপ্তদের মধ্যে ১৩ জনকে গেজেটভুক্ত করা হয়নি। প্রশাসন কী ভিত্তিতে তাদের গেজেট দেয়নি, তা আমরা জানতে চাই। এটি শুধু একটি সংখ্যা নয়—তারা আমাদের পরিবারের অংশ। তারা বিজেএস প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। প্রতিটি পরীক্ষায় তারা মেধার স্বাক্ষর রেখেছেন। তারপরও প্রশাসন তাদের প্রতি প্রহসনমূলক আচরণ করেছে। আমরা চাই, অন্যায়ভাবে বঞ্চিত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের গেজেটভুক্ত করে দ্রুত তাদের চাকরিতে যোগদানের ব্যবস্থা করা হোক।’
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের মানববন্ধনে বিভাগের শিক্ষকরা স্বাগত জানিয়েছেন এবং যৌক্তিক আন্দোলনে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আইনের শিক্ষার্থী হিসেবে আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে। প্রয়োজনে প্রহসনমূলক আচরণের বিরুদ্ধে হাইকোর্টে রিট করতেও আমরা প্রস্তুত, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর মাসে ১ হাজার নম্বরের বিজেএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ২৩ ফেব্রুয়ারি বিজেএসে মোট ১০২ জনকে সুপারিশ করা হয়। তবে গত ২৭ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কেবল ৮৮ জনকে সিভিল জজ (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়। বাকি ১৩ জন বাদ পড়েন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT