ফিলিস্তিনে চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে ক্লাস-পরীক্ষা বর্জন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

ফিলিস্তিনে চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে
শিক্ষার্থিদের ক্লাস বর্জনের নোটিশ
দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে এবং আন্তর্জাতিক কর্মসূচি ‘দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’-র প্রতি সংহতি প্রকাশ করে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।
রবিবার (৬ এপ্রিল) ফিলিস্তিনিদের ডাকা গ্লোবাল ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশিত হয়।
এতে বলা হয়, গাজার নিপীড়িত মানুষের প্রতি অটল সংহতি প্রকাশ করে, আমরা ৭ এপ্রিল, সোমবার, গ্লোবাল ধর্মঘটের আহ্বানে সাড়া দিচ্ছি। এই দিনে, আমরা সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম—ক্লাস, ল্যাব, অফিসের কাজ—বাতিল করব। আমাদের প্রতিবাদ একটি ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে কণ্ঠস্বর, যা তথাকথিত সভ্য বিশ্ব উপেক্ষা করে চলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিদিন নিরীহ পুরুষ, নারী, শিশু এমনকি নবজাতকেরাও ইসরায়েলি দখলদার বাহিনী এবং তাদের নির্লজ্জ মিত্রদের হাতে হত্যা, অনাহার, দমন ও নীরব করে দেওয়া হচ্ছে। এটি যুদ্ধ নয়; এটি একটি জাতিগত নির্মূল অভিযান। এবং যখন বৈশ্বিক নেতারা চোখ বন্ধ করে রাখেন এবং মানবাধিকার রক্ষকরা নিষ্ক্রিয় থাকেন, তখন আমরা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কাপুরুষতার নীরবতার বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়াই। এটি শুধু একটি ধর্মঘট নয়; এটি মানবতার ঘোষণাপত্র, অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত চিৎকার এবং দিনের আলোয় সংঘটিত যুদ্ধাপরাধের বিরুদ্ধে প্রতিবাদ।
আমরা একসাথে সেই আহ্বান তুলি, যা নীরব হবে না: “নদী থেকে সাগর পর্যন্ত, ফিলিস্তিন হবে মুক্ত।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT