দক্ষিণ দামেস্কে সিরীয় বাহিনীর কার্যক্রম ঠেকাবে ইসরাইল: নেতানিয়াহু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল  ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’ আড়াইহাজারে হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের ১০টি মোবাইল ভাঙচুর, ভিডিও ভাইরাল আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ শুরু, তিন সপ্তাহ চলবে টেকনাফ সীমান্তে নাফ নদে মাইন বিস্ফোরণ: যুবকের পা উড়ে গেল, সড়ক অবরোধ কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান  নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করলেন ট্রাম্প

দক্ষিণ দামেস্কে সিরীয় বাহিনীর কার্যক্রম ঠেকাবে ইসরাইল: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে
দক্ষিণ দামেস্ক,বেনিয়ামিন নেতানিয়াহু, তেল আবিব, সামরিক তৎপরতা, কুনেইত্রা, দারা, সুওয়াইদা, হায়াত তাহরির আল-শাম, এইচটিএস, বাশার আল-আসাদ, সিরিয়ার ড্রুজ সম্প্রদায়, গোলান মালভূমি, জাতিসংঘ, বাফার জোন, যুদ্ধবিরতি চুক্তি, সামরিক নিরস্ত্রীকরণ, ইসরাইলি সেনাবাহিনী, সিরিয়ার রাজধানী, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আলজাজিরা, ইসরাইল-সিরিয়া সম্পর্ক

দক্ষিণ দামেস্কে সিরীয় বাহিনীর কার্যক্রম ঠেকাবে ইসরাইল: নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দেশটির নতুন সরকারের সেনাদের কোনো সামরিক তৎপরতা চালাতে দেবে না তেল আবিব।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসরাইলে এক সামরিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নেতানিয়াহু দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা, দারা ও সুওয়াইদা প্রদেশকে সিরীয় বাহিনীর উপস্থিতি থেকে মুক্ত করে ‘অসামরিকীকরণ’ করার আহ্বান জানান।

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর প্রসঙ্গ টেনে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, “আমরা দামেস্কের দক্ষিণে এইচটিএস বা নতুন সিরীয় সেনাবাহিনীর প্রবেশের অনুমতি দেব না।”

উল্লেখ্য, হায়াত তাহরির আল-শাম গত ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরাতে অভিযান পরিচালনা করেছিল।

এদিকে, সিরিয়ার ড্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতানিয়াহু বলেন, এই সম্প্রদায়ের ওপর কোনো হুমকি ইসরাইল মেনে নেবে না। ড্রুজ জনগোষ্ঠী ইসরাইলের অধিকৃত গোলান মালভূমি ও দক্ষিণ-পশ্চিম সিরিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করে।

বাশার আল-আসাদের পতনের সুযোগ নিয়ে ইসরাইল ১৯৭৪ সালে জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমি ও দক্ষিণ সিরিয়ার মধ্যে বাফার জোন সম্প্রসারণ করেছে।

প্রসঙ্গত, গোলান মালভূমির প্রায় দুই-তৃতীয়াংশ বর্তমানে ইসরাইলের দখলে। জাতিসংঘ-নিয়ন্ত্রিত বাফার জোনটি ৪০০ বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত, যার একটি অংশ এখনও সিরিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই অঞ্চলকে সামরিক নিরস্ত্রীকরণ করা হয়েছিল।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT