গাজায় ইসরাইলি হামলায় ব্যাপ্টিস্ট হাসপাতাল বন্ধ রাস্তায় চিকিৎসা নিচ্ছেন আহতরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

গাজায় ইসরাইলি হামলায় ব্যাপ্টিস্ট হাসপাতাল বন্ধ রাস্তায় চিকিৎসা নিচ্ছেন আহতরা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

গাজার ব্যাপ্টিস্ট হাসপাতালের রিসেপশন ও জরুরি বিভাগের ভবনে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।আজ (শনিবার) ভোরে এই হামলা চালিয়েছে ইসরাইল। এতে হাসপাতালটির সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে বহু রোগী ও আহতরা হাসপাতালের চারপাশের রাস্তায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন।

আল জাজিরার প্রতিবেদক জানান শনিবার ভোরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হাসপাতালটির জরুরী ও রিসিপশন বিভাগের ভবনটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। এছাড়া হাসপাতালের ল্যাবরেটরি ও ফার্মেসি বিভাগেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজা সরকারে তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “ইসরায়েলি দখলদার বাহিনী একটি নতুন নৃশংসতা চালিয়েছে।” তারা অভিযোগ করে বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ৩৪টি হাসপাতাল ধ্বংস করে সেবা বন্ধ করে দিয়েছে, যা একটি পরিকল্পিত ধ্বংসাত্মক পরিকল্পনার অংশ।

এই হামলার সময় গাজা শহরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত ছিল। আল-জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের ওপর আরও দুটি হামলা চালিয়েছে।

 

অনুবাদ কৃতজ্ঞতা : রাইয়ান ফাইজ

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT