ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী লেখা প্রদর্শনী শুরু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী লেখা প্রদর্শনী শুরু

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন লেখা প্রদর্শিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘লেখা প্রদর্শনী অনুষ্ঠান-২০২৫’-এর প্রথম দিন রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সম্পন্ন হয়েছে। সারাদিনব্যাপী চলা এই প্রদর্শনীতে লেখালেখির মাধ্যমে তরুণদের সৃজনশীলতা ও চিন্তার বিকাশের সুযোগ দেওয়ার পাশাপাশি নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কার্যনির্বাহী কমিটি, সাধারণ ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি রুহুল আমিন জানান, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সর্বদা সৃজনশীলতা ও চিন্তার বিকাশে কাজ করে আসছে। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করি। আমাদের প্রদর্শনীর উদ্দেশ্য হলো তরুণদের লেখার ভেতরে থাকা সৃজনশীল দিকগুলোকে সামনে নিয়ে আসা এবং পাঠকের কাছে পৌঁছে দেওয়া।”

তিনি আরও বলেন, এই প্রদর্শনীতে জাতীয়, আন্তর্জাতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিষয়ক ও সমসাময়িক ইস্যু নিয়ে লেখা প্রদর্শিত হয়েছে। লেখার মাধ্যমে সমাজে ইতিবাচক চিন্তা, সচেতনতা ও পরিবর্তন আনা সম্ভব। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠার পর থেকেই লেখালেখির পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT