নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

ইউরোপীয় তিন দেশকে হুমকি-চাপের পুরনো কৌশল ত্যাগের আহ্বান ইরানের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে
সংগ্রহীত

১৮ জুলাই ২০২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতি হুমকি ও চাপ প্রয়োগের পুরনো ও ব্যর্থ কৌশল পরিহারের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কলাস এবং ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক যৌথ টেলিকনফারেন্সে অংশ নেন তিনি।

আরাঘচি বলেন, “২০১৫ সালে যেসব আলোচনার মাধ্যমে পারমাণবিক চুক্তি হয়েছিল, তা থেকে সরে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র – ইরান নয়।” তিনি আরও জানান, এ বছরের জুন মাসেও আলোচনার পথ ছেড়ে যুক্তরাষ্ট্র সামরিক বিকল্প বেছে নেয়।

ইরানি মন্ত্রী সাফ জানিয়ে দেন, “কোনো নতুন আলোচনা তখনই সম্ভব, যখন অপর পক্ষ একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক উপকারে আসা চুক্তির জন্য প্রস্তুত থাকবে।”

তিনি বলেন, যদি ইইউ বা ইউরোপীয় দেশগুলো বাস্তবিক কোনো ভূমিকা রাখতে চায়, তবে তাদের উচিত দায়িত্বশীল আচরণ করা। আরাঘচি ‘স্ন্যাপ-ব্যাক’ ব্যবস্থারও সমালোচনা করে বলেন, এতে কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই এবং এগুলো পরিহার করাই হবে সমুচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT