নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল হামাস: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে
সংগ্রহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ দাবি করেছেন, হামাস ইসরায়েলকে ধ্বংসের লক্ষ্যে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছিল। তিনি এ বিষয়ে একটি নথি প্রকাশ করেছেন, যা ইরান ও হামাস নেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। খবর ইরান ইন্টারন্যাশনাল ও জেরুজালেম পোস্টের।

নথিতে বলা হয়েছে, হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার ও সামরিক প্রধান মুহাম্মদ দেইফ ইরানের কুদস ফোর্স কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে অর্থ সহায়তা চান। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে বা কাছাকাছি সময়ে এ অর্থের দাবি জানানো হয়। তবে ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর অভিযানে এই দুই নেতা নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

রোববার প্রতিরক্ষামন্ত্রী কাতজ বলেন, “ইরান সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক। তারা গাজা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরজুড়ে উগ্রবাদীদের অর্থায়ন করছে। তাদের চূড়ান্ত লক্ষ্য হলো ইসরায়েলকে ধ্বংস করা।”

তিনি আরও বলেন, “ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে ইসরায়েল প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নেবে। পাশাপাশি ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হঠাৎ করে ইসরায়েলে হামলা চালায়, যাতে প্রায় ১,২০০ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করা হয়। ওই হামলার পর ইসরায়েল গাজায় পাল্টা অভিযান শুরু করে। চলমান সংঘাতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ এবং আহত হয়েছেন লক্ষাধিক।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT