নোটিশ:
শিরোনামঃ
৪ হাজার ৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ সৌর ও ব্যাটারি প্রকল্পে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আনার সম্ভাবনা: এডিবি সম্পাদকীয়: ইটভাটা বন্ধের আগে পরিবেশবান্ধব নির্মাণের বাস্তব পথ তৈরি জরুরি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা জানাল সরকার সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ নাব্য করার উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী আগের সরকারের জিডিপি প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জনের অভিযোগ তথ্য উপদেষ্টার পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ২,৭৭০ কোটি টাকায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কিনবে রেলওয়ে

ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে
গাজার নতুন প্রধানমন্ত্রী নিহত

ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রী নিহত ! ফিলিস্তিনের গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যার পর তিনি এ পদে দায়িত্ব নেন।

রোববার (২৩ মার্চ) রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম নিহত হন। তিনি মাত্র কয়েকদিন আগেই গাজার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটি জানায়, ইসমাইল বারহুম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই তাকে হত্যা করা হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ হামলার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইসরায়েলি বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের সহায়তায় দক্ষিণ গাজার খান ইউনিসে ইসমাইল বারহুমকে ‘সফলভাবে’ হত্যা করা হয়েছে।

এই হামলার একটি ভিডিও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এবং বিবিসি অ্যারাবিতে প্রকাশিত হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আলজাজিরার এক সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

হামলায় আগুন ধরে যায় এবং আরও আটজন আহত হন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে, ইসমাইল বারহুমের মৃত্যুতে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল এবং জনগণ গভীর শোক প্রকাশ করেছে।

হামাসসহ অন্যান্য সংগঠনরা এ হত্যাকে ‘ইসরায়েলের নির্লজ্জ অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনিরা দাবি করেছেন, ইসরায়েল এই ধরনের হামলা চালিয়ে তাদের নেতৃত্বকে নষ্ট করতে চাচ্ছে, যাতে তাদের প্রতিরোধ সক্ষমতা দুর্বল হয়।

হামলায় আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া, ইসরায়েলি বাহিনীর হামলার পর গাজার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই হামলার নিন্দা জানিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

(সূত্র: একুশে টেলিভিশন)

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT