ইসরায়েলি আক্রমণে গাজায় মানবিক পরিস্থিতি ক্রমশ ভয়াবহ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

ইসরায়েলি আক্রমণে গাজায় মানবিক পরিস্থিতি ক্রমশ ভয়াবহ

আল-জাজিরা
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১০৪ বার দেখা হয়েছে
সূত্রঃ আল জাজিরা

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান জোরদার করেছে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী, অন্যদিকে উত্তরের জাবালিয়ায় সামরিক কার্যক্রম বাড়ানোর ফলে অসংখ্য বাসিন্দা ঘরছাড়া হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাবালিয়ায় ট্যাংকের লাগাতার গোলা বর্ষণ এবং স্নাইপারদের গুলিবর্ষণে সাধারণ মানুষ বাধ্য হয়ে পশ্চিম গাজা শহরের দিকে পালাতে শুরু করেছে।

এদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় ইচ্ছাকৃত হামলায় মানবিক বিপর্যয় চরমে উঠেছে। ত্রাণ গ্রহণে আসা সাধারণ মানুষের ওপরও হামলার অভিযোগ উঠেছে। স্বাস্থ্যকর্মী এবং প্রত্যক্ষদর্শীরা জানান, গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে আজ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হতাহতদের মধ্যে নারী, শিশু এবং অসহায় মানুষ রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে। পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে।

একদিকে ইরানের সাথে যুদ্ধবিরতি এবং অন্যদিকে ফিলিস্তিনে বর্বরোচিত হামলাকে চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল বলছেন মানবাধিকার কর্মীরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT