ছায়ানটে গাজার নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
হজ সহজ করতে মক্কায় নিজস্ব ‘হজ ভিলেজ’ গড়ছে ইন্দোনেশিয়া ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের পর্যবেক্ষণে: বাংলাদেশ ত্রয়োদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাবর, পিন্টু ও আজহার সংসদে – বিপুল ভোটে জয় ফরিদপুরের সালথায় বাজার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ নির্বাসন থেকে নেতৃত্বে: তারেক রহমানের রাজনৈতিক অগ্নিপরীক্ষা নাটোরের বড়াইগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে ছয়জন আহত, বাড়ি ভাঙচুর আর্কটিকে বড় আবিষ্কার – সাইবেরিয়ার ইয়ামালে ৫.৫ কোটি টন তেলের খনি পেল রাশিয়া বিবিসি বিশ্লেষণ: তারেক রহমানকে অভিনন্দনে নরেন্দ্র মোদীর ‘ডিপ্লোম্যাটিক ইউ-টার্ন’ মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে ইমাম আবুল হাসান ২৬ বছরের হান্নান সর্বকনিষ্ঠ, ৭৯-এর মোশাররফ সর্বজ্যেষ্ঠ এমপি

ছায়ানটে গাজার নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার দেখা হয়েছে

বাংলা নববর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) সকালে, অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক আগে সকাল সাড়ে আটটার দিকে শিল্পী ও দর্শনার্থীরা একসঙ্গে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপর ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন, যা দিয়ে শেষ হয় এবারের বর্ষবরণ আয়োজন।

নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, “গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয় ও গণহত্যা, বিশেষ করে শিশু হত্যার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনের মানুষ তাদের স্বাধীনতার জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আমরা তার সঙ্গে সংহতি প্রকাশ করছি।” তিনি ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।

এবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমকে কেন্দ্র করে সাজানো হয়েছিল সংগীতানুষ্ঠানটি।

এদিকে বরাবরের মতো উৎসবের রঙিন আবহ থাকলেও এবার বর্ষবরণে দেখা গেছে প্রতিবাদের ছাপ। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় অংশ নেন হাজারো মানুষ। শোভাযাত্রায় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতীকী মুখাবয়ব এবং জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ শিরোনামে একটি মোটিফ তুলে ধরা হয়।

বিষয়: পহেলা বৈশাখ

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT