মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ‑অভ্যুত্থান দিবস’ অনুষ্ঠানে গ্যাসবেলুন বিস্ফোরণ, দগ্ধ অন্তত ১০ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ‑অভ্যুত্থান দিবস’ অনুষ্ঠানে গ্যাসবেলুন বিস্ফোরণ, দগ্ধ অন্তত ১০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ‑অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত জনসভাস্থলে হেলিকপ্টার-আকৃতির একটি গ্যাসবেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের শরীরের বিভিন্ন অংশে দগ্ধের চিহ্ন রয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, গ্যাসবেলুন বিস্ফোরণে আহতদের শরীরের ওপরে অংশে হালকা দগ্ধতা হয়েছে। কারো অবস্থা আশঙ্কাজনক নয়। আহতদের মধ্যে রয়েছেন মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ (২০), মুনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), হাবিবুল্লাহ (২৩), ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিহাত (১৭)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আয়োজকরা জানান, অনুষ্ঠানস্থলে একটি হেলিকপ্টার আকৃতির গ্যাসবেলুন উড়ানো হচ্ছিল, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের স্মৃতিচারণের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল। গত বছরের এই দিনে, ৫ আগস্ট, শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন বলে দাবি করেন আয়োজকরা। সেই ঘটনাকে স্মরণ করতেই ‘৩৬ জুলাই’ শিরোনামে আয়োজন করা হয় অনুষ্ঠানটি।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০ | দৈনিক  নয়া দিগন্ত

বেলুনটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার পরপরই বিস্ফোরণ ঘটে। আগুন মুহূর্তের মধ্যে বেলুন ও আশপাশে থাকা অন্যান্য সাজসজ্জায় ছড়িয়ে পড়ে। ফলে দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ির সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, বেলুনে ব্যবহৃত গ্যাস ছিল উচ্চমাত্রায় দাহ্য। কোনোভাবে শর্টসার্কিট বা আগুনের সংস্পর্শে আসায় বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। গ্যাসবেলুন উড়ানোর আগে আশপাশের বৈদ্যুতিক তার ও আগুনের ঝুঁকি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। আয়োজক কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT