মারামারির ঘটনায় কুবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সাময়িক স্থগিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

মারামারির ঘটনায় কুবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সাময়িক স্থগিত

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন মার্কেটিং বিভাগ এবং প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড়দের মধ্যকার মারামারির ঘটনা তদন্তে টুর্নামেন্ট সাময়িক স্থগিত করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মারামারির ঘটনায় টুর্নামেন্ট আপাতত স্থগিত করা হয়েছে। উপাচার্য স্যারের সাথে কথা বলেছি, এটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করে এই ঘটনা সমাধান করে পুনরায় টুর্নামেন্ট শুরু করা হবে।’
উল্লেখ্য, ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মার্কেটিং ও প্রত্নতত্ত্ব বিভাগের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। এছাড়া গত ১৫ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হয়েছিল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT