নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

ইতালিতে দুজনের মৃত্যু; স্পেনে তীব্র দাবদাহে প্রবাসীদের সতর্কতা

রোহিত, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে
ezgif-30658f0532ed95

ইতালির রাজধানী রোমসহ দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র গরমের কারণে গত সপ্তাহে দুজনের মৃত্যু হয়েছে। একজন নির্মাণ শ্রমিক বোলোগনায় কাজ করার সময় গরমে অসুস্থ হয়ে মারা যান। অন্যজন ৭০ বছর বয়সী এক ব্যক্তি তুরিনের পশ্চিমে একটি পর্যটন এলাকায় আকস্মিক বন্যায় ডুবে মারা যান ।

স্পেনেও তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। কাতালোনিয়ার তাগেরোনায় এক নির্মাণ শ্রমিক গরমে অসুস্থ হয়ে মারা যান। এছাড়া, ভ্যালস শহরে একটি গাড়িতে আটকা পড়ে থাকা দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটি গরমের কারণে মারা গেছে

ইতালি ও স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জনসাধারণকে অতিরিক্ত গরম থেকে সুরক্ষিত থাকতে এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদেরও এই সময়ে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গরমের কারণে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকায়, বাইরে বের হওয়ার সময় যথাযথ প্রস্তুতি নেওয়া উচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT