ঢাবি ১৫ দিন বন্ধ, রোববার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

ঢাবি ১৫ দিন বন্ধ, রোববার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ২৩ নভেম্বর থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করে রোববার বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হল খালি করার নির্দেশ দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামী রোববার (২৩ নভেম্বর) থেকে টানা ১৫ দিন বন্ধ ঘোষণা করেছে। ওই দিন বিকেল ৫টার মধ্যেই সকল শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়তে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২২ নভেম্বর) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি পুরোনো অবকাঠামোর কারণে সব হলেই ক্ষয়ক্ষতি রয়েছে, যা জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। প্রকৌশলীদের মূল্যায়নে অন্তত ৪ সপ্তাহ সময় লাগার কথা থাকলেও সিন্ডিকেট আপাতত ২ সপ্তাহ সংস্কার কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে।

প্রক্টর বলেন, কারিগরি পর্যবেক্ষণ ও সংস্কারের সুবিধার্থে হল খালি করা ছাড়া উপায় নেই। ফলে আগামী দুই সপ্তাহ ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। রোববার বিকেল ৫টার পর কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবে না। হল ছাড়ার সময় রুমগুলো পরীক্ষা করা হবে এবং শিক্ষার্থীদের চাবি সংশ্লিষ্ট হাউজ টিউটরের কাছে জমা দিতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT