ডেনমার্ক অভিবাসন নীতিতে আসছে কড়াকড়ি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

ডেনমার্ক অভিবাসন নীতিতে আসছে কড়াকড়ি

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৩৭ বার দেখা হয়েছে

১ জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি পেতে যাচ্ছে ডেনমার্ক। এই দায়িত্ব নিয়ে অভিবাসন ও আশ্রয় নীতিতে আরও কঠোর অবস্থান নিতে চায় দেশটি।

ডেনমার্কের ইউরোপীয় বিষয়ক মন্ত্রী মারি বিয়েরে বলেন, “অভিবাসন এখন নিরাপত্তার বিষয়। ইউরোপকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণ জরুরি।”

২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রী মেটে ফ্রিডেরিকসেন ‘জিরো রিফিউজি’ নীতি অনুসরণ করছেন। ২০২৪ সালে মাত্র ৮৬০ জন শরণার্থী গ্রহণ করেছে ডেনমার্ক—২০১৫ সালের তুলনায় ১৩ গুণ কম।

ডেনমার্ক চায়, ইউরোপীয় মানবাধিকার আদালতের রায়ের ক্ষমতা সীমিত করা হোক এবং শরণার্থী প্রক্রিয়া ইইউর বাইরে স্থানান্তরিত করা হোক।

অন্যদিকে, দেশটিতে বিদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে, কাজের ভিসা দ্বিগুণ হয়েছে। তবে সরকার চাইলে এসব ভিসা সহজেই বাতিল করতে পারবে।

জাতিসংঘ আশঙ্কা করছে, ২০২৫ সালে বৈশ্বিক শরণার্থী সংকট আরও ভয়াবহ হতে পারে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT