চট্টগ্রামে মাদ্রাসা ভবনে ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

চট্টগ্রামে মাদ্রাসা ভবনে ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার দেখা হয়েছে

চট্টগ্রামের মুরাদপুর এলাকায় জামেয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ভোটকেন্দ্র ভবনে রাখার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, মাদ্রাসা শিক্ষার্থীদের নিরাপত্তা, নিয়মিত পাঠদান ও বার্ষিক পরীক্ষা এবং আবাসিক এতিম শিক্ষার্থীদের চলাচলের ওপর ভোটকেন্দ্রের নেতিবাচক প্রভাব পড়বে। জামেয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ হারুন বলেন, মাদ্রাসার প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী আবাসিক এবং এর মধ্যে অনেকেই এতিম। ভোটকেন্দ্র হলে শিক্ষার্থীদের অন্তত তিন দিন আগে মাদ্রাসা ছাড়তে হবে, যা তাদের নিরাপত্তা ও পরীক্ষার পরিবেশে ঝুঁকি সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারি-মার্চে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা রয়েছে। কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়া আকস্মিকভাবে মাদ্রাসা ভোটকেন্দ্র ঘোষণার সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক মনে হচ্ছে। আশা করছি, নির্বাচন কমিশন দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে।”

মানববন্ধনে মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মহিউদ্দীন, মাওলানা মুফতি হাফিজুল্লাহ, মাওলানা তাহের, মাওলানা মুসা ও মাওলানা গিয়াস উদ্দীনও বক্তব্য রাখেন। তারা প্রশাসনের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানাকে রাজনৈতিক ভিড় ও ঝুঁকি থেকে নিরাপদ রাখার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার পরিবেশ রক্ষা করার আহ্বান জানান।

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ জানান, এর আগেও জাতীয় সংসদ নির্বাচনে এই মাদ্রাসা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আশপাশে কোনো কেন্দ্র না থাকায় এ বছরও এখানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে আশপাশে কেন্দ্র পাওয়া গেলে শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT