কুবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

কুবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ

শারাফাত হোসাইন
  • আপডেট সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ-এর উপস্থিতিতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ছাত্রদল সূত্রে জানা গেছে, প্রথম দিনেই শিক্ষার্থীরা ৬০০ ফরম সংগ্রহ করেছে। সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী দুই দিন, সোমবার ও মঙ্গলবার।

কুবি ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, “তরুণ মেধাবীদের ছাত্রদলে সম্পৃক্ত করতে আজকের এই পদক্ষেপ। প্রতিটি শিক্ষার্থী তাদের পছন্দের ছাত্র সংগঠন বেছে নেওয়ার অধিকার রাখে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীর পাশে থাকে এবং দেশের সংকট মুহূর্তেও নেতৃত্ব দেয়।”

আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, “এগুলো আমাদের চলমান প্রক্রিয়া। কুবি ছাত্রদলকে সুসংগঠিত করতে নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে। আমরা আশা করি সাধারণ শিক্ষার্থীরাও আমাদের সাথে একত্রে কাজ করবে এবং বৈষম্যহীন, শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস গঠনে সহায়ক হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT