কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির অভিযোগ : আলু ফেলে প্রতিবাদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন সোহেল হোসনাইন কায়কোবাদ রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১ অসহায়-প্রতিবন্ধী পরিবারে ঈদ উপহার দিল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি শোক প্রস্তাবে আবরার-ওসমান হাদি- ফেলানীর নাম চাইলেন নাহিদ ইসলাম সংসদ হবে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র—প্রথম অধিবেশনেই তারেক রহমানের ঘোষণা আমেরিকাতেই ইরানের হামলার শঙ্কা! ক্যালিফোর্নিয়ায় ড্রোন আক্রমণের সতর্কতা এফবিআইয়ের ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস

কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির অভিযোগ : মহাসড়কে কৃষকদের আলু ফেলে প্রতিবাদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে
কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির
মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ করছেন রাজশাহীর আলু চাষীরা, ছবি: টিবিএস

কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর আলু চাষীরা মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহনপুর উপজেলার সামনের মহাসড়কে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এ সময় চাষীরা ভাড়া কমিয়ে আগের মূল্য নির্ধারণের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন।

এর আগে সকাল ১১টা থেকে কৃষকরা মোহনপুর উপজেলা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। অনেক কৃষককে প্রতিবাদে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।

বর্ধিত উৎপাদন খরচ ও অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির অভিযোগ

কৃষকদের অভিযোগ, এ বছর আলু চাষে বীজ, সার, কীটনাশকসহ অন্যান্য উপাদানের খরচ কয়েকগুণ বেড়েছে। তার ওপর কোল্ড স্টোরেজের ভাড়া দ্বিগুণ করায় তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গত বছর ৭০ কেজির এক বস্তা আলু সংরক্ষণে ভাড়া ছিল ২৮০ টাকা, যা এ বছর বেড়ে ৫৬০ টাকা হয়েছে। প্রতি কেজিতে ভাড়া ৪ টাকা থেকে বেড়ে ৮ টাকায় দাঁড়িয়েছে।

কৃষকদের হুঁশিয়ারি ও ক্ষোভ

মোহনপুর মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আলু চাষী ইউনুস আলী জানান, ভাড়া কমিয়ে পূর্বের মূল্য নির্ধারণ না করলে চাষীরা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তিনি বলেন, “আমি ১৮০ বিঘা জমিতে আলু চাষ করেছি। কেজিপ্রতি খরচ হয়েছে ২২ টাকা। অথচ পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে ১৪ টাকা দরে। এমনিতেই আমরা লোকসানের মুখে। সেখানে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও অনৈতিক।”

কৃষকদের অভিযোগ, কোল্ড স্টোরেজ মালিকরা কৌশলে আলুর দাম কমিয়ে কম দামে কিনে মজুত করবে এবং পরে বেশি দামে বিক্রি করবে।

তানোর উপজেলার আলু চাষী মো. লিমন আহমেদ বলেন, “রাজশাহীর ৩৬টি কোল্ড স্টোরেজে ৯২ লাখ বস্তা আলু সংরক্ষণ করা সম্ভব। এক বস্তা থেকে অতিরিক্ত ২৮০ টাকা লাভ করলে কোল্ড স্টোরেজ মালিকরা কৃষকদের কাছ থেকে অন্তত ২৫৭ কোটি টাকা হাতিয়ে নেবে। এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।”

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT