নোটিশ:
শিরোনামঃ
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন করেছে সরকার বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্যে নতুন খাত ও ডিজিটাল ট্রেড সহযোগিতার উদ্যোগ নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি আজ টোকিও ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের পোশাক, হোম টেক্সটাইল ও চামড়াপণ্য সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার বিশ্বব্যাংক-আইএমএফ সভায় নিজস্ব সংস্কার এজেন্ডা তুলে ধরবে বাংলাদেশ বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মানির সমর্থন আবাসন ও পার্বত্য চট্টগ্রামের বিদ্যুতে এডিবির ২৭৭.৭২ মিলিয়ন ডলার সহায়তা বিমানের বহরে আসছে ১০টি এয়ারবাস, থাকবে চারটি A350-900

যুক্তরাষ্ট্রের শুল্কারোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে
যুক্তরাষ্ট্রের শুল্কারোপ, চীনের পাল্টা ব্যবস্থা, ট্রাম্প শুল্কারোপ, চীনা পণ্যের শুল্ক, মার্কিন বাণিজ্য নীতি, ট্রাম্প প্রশাসন, চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ, ফেন্টানিল মাদক, মার্কিন শুল্কারোপ নীতি, কানাডা-মেক্সিকো শুল্ক, বাণিজ্য মন্ত্রণালয় চীন

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ -এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) থেকে এই শুল্কারোপ কার্যকর হতে যাচ্ছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্কিন সিদ্ধান্তের কড়া সমালোচনা করে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজেদের স্বার্থ ও অধিকার রক্ষায় উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেবে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে ‘একতরফাবাদী ও হুমকিস্বরূপ’ বলেও অভিহিত করেছে দেশটি। তবে চীন কী ধরনের পাল্টা ব্যবস্থা নেবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, ২০২৩ সালে ফেন্টানিলের কারণে দেশটিতে ৭২ হাজার ৭৭৬ জনের মৃত্যু হয়েছে। এই মাদক পাচারের জন্য চীনকে দায়ী করে আসছে ওয়াশিংটন। তবে বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং।

এ ছাড়া ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া পণ্যের ওপরও ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন, যা একই দিনে কার্যকর হতে যাচ্ছে। মাদক পাচার ও অবৈধ অভিবাসন রোধ করতেই এই শুল্কারোপ করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্লেষকদের মতে,যুক্তরাষ্ট্রের শুল্কারোপ -এর জন্য যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে, যা বিশ্ববাজারেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রযুক্তি ও কৃষিপণ্য খাতে এই বাণিজ্যযুদ্ধের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুই পরাশক্তির এই বিরোধ ভূ-রাজনৈতিক অস্থিরতাও বাড়িয়ে তুলতে পারে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT