ছাত্রলীগ নেতার মুক্তিতে ছাত্রদল সভাপতির ফোন ওসিকে সুপারিশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বাংলাদেশের শপথ অনুষ্ঠানে মোদি আসছেন না, দিল্লি পাঠাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধি সংসদের দক্ষিণ প্লাজায় প্রথমবার এমপিদের এবং মন্ত্রিসভার শপথ হজ সহজ করতে মক্কায় নিজস্ব ‘হজ ভিলেজ’ গড়ছে ইন্দোনেশিয়া ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের পর্যবেক্ষণে: বাংলাদেশ ত্রয়োদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাবর, পিন্টু ও আজহার সংসদে – বিপুল ভোটে জয় ফরিদপুরের সালথায় বাজার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ নির্বাসন থেকে নেতৃত্বে: তারেক রহমানের রাজনৈতিক অগ্নিপরীক্ষা নাটোরের বড়াইগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে ছয়জন আহত, বাড়ি ভাঙচুর আর্কটিকে বড় আবিষ্কার – সাইবেরিয়ার ইয়ামালে ৫.৫ কোটি টন তেলের খনি পেল রাশিয়া বিবিসি বিশ্লেষণ: তারেক রহমানকে অভিনন্দনে নরেন্দ্র মোদীর ‘ডিপ্লোম্যাটিক ইউ-টার্ন’

ছাত্রলীগ নেতার মুক্তিতে ছাত্রদল সভাপতির ফোন ওসিকে সুপারিশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে
ছাত্রলীগ নেতার মুক্তিতে ছাত্রদল সভাপতির ফোন ওসিকে সুপারিশ

রাজধানীর বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম। তাকে থানায় নেওয়ার পর তার মুক্তির দাবিতে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ওসিকে ফোন দেন এবং স্থানীয় কয়েকজন কর্মীকেও পাঠান থানায়।

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকা রকিবুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে থানা সূত্র। সূত্র আরও জানায়, রকিবুলকে ছাড়াতে ওসির কক্ষে অবস্থান নেয় নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল। তারা হুমকি দেয়, রকিবুলকে না ছাড়লে রেলপথ অবরোধ করা হবে।

বিষয়টি স্বীকার করে ছাত্রদল নেতা রিপন বলেন, “আমি জানতাম না সে ছাত্রলীগ করে। এলাকার বড় ভাই টিপু বিষয়টি জানিয়ে অনুরোধ করায় ওসিকে ফোন দিয়েছি।”

জানতে চাইলে বিমানবন্দর থানার ওসি তসলিমা আক্তারের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, রিপনের সূত্রধর টিপু হচ্ছেন ৪৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের অনুসারী।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT