নোটিশ:
শিরোনামঃ
চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে জয়ফুল, সম্ভাব্য কর্মসংস্থান ২,২৩০ জনের ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে ৪ হাজার ৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ সৌর ও ব্যাটারি প্রকল্পে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আনার সম্ভাবনা: এডিবি সম্পাদকীয়: ইটভাটা বন্ধের আগে পরিবেশবান্ধব নির্মাণের বাস্তব পথ তৈরি জরুরি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা জানাল সরকার সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ নাব্য করার উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী আগের সরকারের জিডিপি প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জনের অভিযোগ তথ্য উপদেষ্টার পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড

যুদ্ধবিরতির আহ্বানেই চাকরি গেল ১ হাজার ইসরায়েলি সেনার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে
ছবি সংগ্রহ

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ থামানোর আহ্বানে চিঠি দেওয়ায় প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির এই বরখাস্তের অনুমোদন দেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমানবাহিনীর শত শত রিজার্ভ সেনা একটি খোলা চিঠিতে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান। এতে তারা উল্লেখ করেন, গাজায় যুদ্ধ ‘নিরাপত্তা নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে।’

চিঠিতে আরও বলা হয়, যুদ্ধের মাধ্যমে বন্দিদের মুক্ত করা সম্ভব নয়; যুদ্ধবিরতির মাধ্যমেই তা অর্জন সম্ভব।

সেনাপ্রধান জামির এই কর্মকাণ্ডকে ‘গুরুতর অপরাধ’ বলে উল্লেখ করেন এবং বলেন, যারা এমন বিবৃতি দিয়েছেন তারা সেনাবাহিনীতে ফেরার উপযুক্ত নন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ চিঠিটির কড়া সমালোচনা করে বলেন, এটি যুদ্ধের বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা।

চিঠিতে স্বাক্ষরকারী প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎস, সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল (অব.) নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনি।

তারা যুদ্ধ বন্ধ করে বন্দিদের ফিরিয়ে আনতে দেশবাসীর প্রতি সম্মিলিতভাবে চাপ সৃষ্টির আহ্বান জানান।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চিঠিতে স্বাক্ষরকারীদের প্রায় ১০ শতাংশ এখনো সক্রিয় রিজার্ভ সদস্য হিসেবে দায়িত্বে আছেন, বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT