বিইউপিতে শুরু তিনদিনব্যাপী লোক ও সাংস্কৃতিক উৎসব - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
শোক প্রস্তাবে আবরার-ওসমান হাদি- ফেলানীর নাম চাইলেন নাহিদ ইসলাম সংসদ হবে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র—প্রথম অধিবেশনেই তারেক রহমানের ঘোষণা আমেরিকাতেই ইরানের হামলার শঙ্কা! ক্যালিফোর্নিয়ায় ড্রোন আক্রমণের সতর্কতা এফবিআইয়ের ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস তারেক রহমানের বক্তব্যে শুরু হচ্ছে নতুন সংসদ, আজই স্পিকার নির্বাচন! বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ইরান! যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি স্পেনের বড় ধাক্কা ইসরায়েলকে, রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার সংসদ কক্ষে স্পিকারের আসনের ওপরে বসলো কালেমা তাইয়্যেবা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক

বিইউপিতে শুরু তিনদিনব্যাপী লোক ও সাংস্কৃতিক উৎসব

আবদুল্লাহ আল মাহিন,(বিইউপি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘Folk & Cultural Fest 2025’। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ছাত্রসম্পৃক্ততার এক অনন্য সম্মিলন হিসেবে এই উৎসব আয়োজন করেছে বিইউপি কালচারাল ফোরাম। দেশের ১৬টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে উৎসবটি পরিণত হয়েছে প্রাণের মেলায়।

সোমবার উৎসবের শুভ উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, জি+, চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ, বিইউপি। তিনি অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং উৎসবের মাহাত্ম্য তুলে ধরেন। আয়োজনটি সার্বিকভাবে পরিচালনা করছেন সহযোগী অধ্যাপক আল জামান মুস্তাফা শিন্দাইনি, সমাজবিজ্ঞান বিভাগ, বিইউপি।
উৎসবস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে এফবিএস কনকোর্স এলাকা, যা এই মুহূর্তে রঙ, আলোকসজ্জা, সংস্কৃতির ছোঁয়া আর উৎসবমুখর পরিবেশে মুখরিত। উৎসবে রয়েছে ট্রেন্ডি স্কিনকেয়ার ও বিউটি প্রোডাক্টস, হাতে তৈরি দেশি চুড়ি, ঝলমলে রিং ও স্টাইলিশ অ্যাকসেসরিজসহ নানা হস্তশিল্পের প্রদর্শনী। পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার, মুখরোচক আচারসহ দেশীয় স্বাদের পদগুলো মন কেড়েছে দর্শনার্থীদের। ‘ফ্যাশন থেকে ফ্লেভার’—সবকিছুর মেলবন্ধন ঘটেছে এই আয়োজনে, যেখানে কেনাকাটা, খাওয়া-দাওয়া আর আনন্দঘন পরিবেশে ভরপুর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।
আয়োজকরা জানিয়েছেন, এই উৎসব শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং এটি আমাদের শেকড় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরুদ্ধার ও সংরক্ষণের একটি সচেতন প্রয়াস। তিনদিনব্যাপী চলবে এই সাংস্কৃতিক উৎসব, যেখানে অংশগ্রহণের জন্য বিইউপির শিক্ষার্থীসহ সবাইকে উষ্ণ আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT