ভূরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

ভূরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে

ভূরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থানভূরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে স্থানীয়দের সঙ্গে সভা ও সেমিনারও চালিয়ে যাচ্ছে বাহিনীটি।

বিজিবি জানিয়েছে, ২৯৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত জনবল মোতায়েন ও নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্পর্শকাতর স্থানে পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকা থেকে ৩ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করা ১৪ রোহিঙ্গা নাগরিককে আটক করে বিজিবি। তারা কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে দালালের মাধ্যমে কুড়িগ্রামে আসে বলে জানিয়েছে।

বিজিবি সকল সীমান্তবাসীকে সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংবাদ দেওয়ার অনুরোধ জানিয়েছে। নিরাপত্তা জোরদারে প্রতিটি পদক্ষেপে কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT