আত্রাইয়ে বিএনপির কেন্দ্রঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

আত্রাইয়ে বিএনপির কেন্দ্রঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

আহসান হাবিব, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩২৪ বার দেখা হয়েছে

নওগাঁর আত্রাইয়ে বিএনপি নেতা এসএম রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে মনিয়ারী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি, স্থানীয় নেতাকর্মী ও জনগণের সাথে মতবিনিময় করেন তিনি। বিএনপির কেন্দ্রঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে এই আয়োজন করা হয়।

মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক বখস্-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু।

তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আবার গণতন্ত্র ও স্বচ্ছতার পথে ফিরিয়ে আনা হবে। আমরা যুবসমাজ, কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষায় আপসহীন। রেজু আরও বলেন, বিএনপি সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সংবিধান ও গণতন্ত্রকে সম্মান করে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জাতির সমৃদ্ধি অর্জনই আমাদের লক্ষ্য। এ সময় তিনি স্থানীয়দের সাথে বিএনপির উন্নয়ন ভিশন ও গণতান্ত্রিক অঙ্গীকার শেয়ার করেন।

গণসংযোগে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, সাবেক আহ্বায়ক মো. আব্দুল জলিল চকলেট। এসময় উপস্থিত ছিলেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব, ছাত্রদলের আহ্বায়ক মো. সাকিল আহমেদ, মনিয়ারা ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, জিয়া সাইবারফোর্সের সভাপতি মো. আব্দুর রহমান সেন্টু ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT