আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ

আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে বেলা ১১টা ৩০ মিনিটে অভিযোগপত্র দাখিল করা হয়।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন, বি এম সুলতান মাহমুদ ও এস এম মঈনুল করিম। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী রাশেদুল হক খোকন ও দেলোয়ার হোসেন সোহেল।

এর আগে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত শেষে ২৬ জুন প্রসিকিউশনের কাছে প্রতিবেদন হস্তান্তর করে তদন্ত সংস্থা। প্রতিবেদনে ৩০ জনের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে।

প্রতিবেদন অনুযায়ী, সরাসরি গুলিতে জড়িত ছিলেন সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। ঘটনার সময় সহায়তা ও উসকানি দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ। এই চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। বাকিদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

মামলার তদন্ত ও অভিযোগপত্র দাখিলের পরবর্তী ধাপে ১৪ জুলাই শুনানির দিন ধার্য করা হয়েছে। ওইদিন আদালত অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবে। একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচার প্রক্রিয়ার সূচি নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

এ ঘটনায় শহীদ সাঈদের পরিবার ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বচ্ছ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT